ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শপথ নিলেন ১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ হাবিব হাসান

ads

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান শপথ নিয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।


সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।

 

শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। পরে ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

ads
ads
ads

Our Facebook Page